মাধ্যমিকে 50% নম্বর পেয়ে পাশ করা ছেলেরা এন.সি.ভি.টি.'র অনুমোদিত আই.টি.আই. থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে আই.টি.আই. কোর্স পাশ না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে ১-১-২০২৫'র হিসাবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। ১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। হস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই. কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা, ইন্টারভিউ হবে না। উচচ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের ১.২৫ গুণ প্রার্থীকে ডাকা হবে।
কোন ট্রেডে ক'টি শূন্যপদ : ফিটার - ৮২টি,ইলেক্ট্রিশিয়ান-২৮টি, মেশিনিস্ট ৯টি, ওয়েল্ডার - ৯টি।
বিজ্ঞপ্তি নং : 01/2026/ Metro Railway / Kolkata, Dated : 01.12.2025.
আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে : www.apprenticeshipindia.org, http://mtp.indianrailways.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
.jpg)