কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৪৫ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
ম্যানেজমেন্ট ট্রেনি (কমার্শিয়াল অ্যান্ড অপারেশন্স) : মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, অপারেশন্স, লজিস্টিক্স, সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ডিপ্লোমা, পোস্ট-গ্র্যাজুয়েট কিংবা এম.বি.এ. কোর্স পাশ হলে আর অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডিগ্রি কোর্সে ৫৫% নম্বর পেয়ে থাকতে হবে। শূন্যপদ : ২৫টি (জেনাঃ১২,ই.ডব্লু.এস.২, ও.বি.সি.৪, তঃজাঃ৪, তঃউঃজাঃ৩)। ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস) : ডিগ্রি কোর্স পাশের পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশ হলে যোগ্য। শূন্যপদ : ৯টি (জেনাঃ ৪, ও.বি.সি. ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)।
ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ : ৪টি (জেনাঃ ২, ও.বি.সি. ১, তঃজাঃ ১)।
ম্যানেজমেন্ট ট্রেনি (এম.আই.এস.) : কম্পিউটার সায়েন্স বা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি বা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট-গ্র্যাজুয়েট কিংবা ডোয়েক থেকে ‘বি’ লেভেলের কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। শূন্যপদ : ৩টি (জেনাঃ ১, ও.বি.সি. ১, তঃজাঃ ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে
যোগ্য। শূন্যপদ : ২টি (জেনাঃ ১, ও.বি.সি. ১)।
ম্যানেজমেন্ট ট্রেনি (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) : এইচ.আর.এম., পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বিষয় নিয়ে এম.বি.এ., এম.এস.ডব্লু., পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ডিগ্রি কোর্সে অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকতে হবে। শূন্যপদ : ২টি (জেনাঃ । সব পদের বেলায় বয়স গুণতে হবে ৩১-৮-২০২৬ এর হিসাবে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এই পদের বিজ্ঞপ্তি নং : 05/2026.
প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। ৯০ মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এম.সি.কিউ. টাইপের। সফল হলে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : https://www.concorindia.co.in এজন্য ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ৭৫০ টাকা অনলাইনে দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
