Ai-Da এমন একটি রোবট যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি আঁকতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট জোন্স কলেজে তার আঁকা ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটের প্রতিষ্ঠাতা হলেন এডিয়ান মেলার। রোবটটির চোখে ক্যামেরা বসানো রয়েছে এবং একটি যান্ত্রিক হাত রয়েছে। চোখে দেখা ছবিগুলোকে সে রং-তুলির সাহায্যে ক্যানভাসে রূপ দিতে পারে। ক্যামেরার সামনে থাকা বস্তুগুলোকে AI-পদ্ধতিতে স্থানাঙ্কে রূপান্তরিত করে এবং রোবোটিক হাত সেই অনুযায়ী ছবি আঁকে। এটি ফেস্ রেকগনিশন পদ্ধতিতে কাজ করে। এই রোবটটি একটি মৌমাছির ব্রোঞ্জের মূর্তিও তৈরি করেছে।
6/related/default
